৭ মে ২০২৬

মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা দিল রাশিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা দিল রাশিয়া
বাংলাপ্রেস ডেস্ক: ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোল থেকে বেসামরিকদের সরে যাওয়ার সুবিধার্থে স্থানীয়ভাবে একদিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। বৃহস্পতিবার এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মারিউপোল থেকে জাপোরিজ্জিয়ায় একটি মানবিক করিডর চালু করা হবে। রাশিয়ার নিয়ন্ত্রিত বন্দর বারডিয়ানস্ক হয়ে বেসামরিকেরা মারিউপোল ছাড়তে পারবেন বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘এই মানবিক করিডোরের সফলতার জন্য আমরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের সরাসরি অংশগ্রহণের প্রস্তাব দিচ্ছি।’ এই মানবিক করিডোরের প্রতি নিঃশর্ত শ্রদ্ধা প্রদর্শনের নিশ্চয়তা লিখিতভাবে নিশ্চিত করতে কিয়েভকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। ইউক্রেনীয় সেনাবাহিনীকেও বেসামরিকদের বহনকারী বাসগুলোকে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছে মস্কো।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি