৫ মে ২০২৬

মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা পরিষদ নির্বাচন হবে : ইসি সচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা পরিষদ নির্বাচন হবে : ইসি সচিব

বাংলাপ্রেস, ঢাকা : মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হবে বলে জানিয়েছেন ইলেকশন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, বিদেশে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার উদ্যোগ নিয়েছে ইসি। পাইলটিং করা হবে সিঙ্গাপুরে। এছাড়া একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। উপজেলা নির্বাচন প্রসঙ্গে হেলালুদ্দীন আহমদ বলেন, মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে ভোটগ্রহণ করা হবে। আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সভায় এ বিষয়টি উত্থাপন করা হবে।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে এসএসসি, এপ্রিলে এইচএসসি পরীক্ষা ও মে মাসের শেষে রমজান। তাই রমজানের আগেই উপজেলা পরিষদ নির্বাচন শেষ করতে চাই। উপজেলা নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। তবে কী পরিসরে তা ব্যবহার করা হবে, সে সিদ্ধান্ত হয়নি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি