মার্চে আসছে নিরব-বুবলীর ‘ক্যাসিনো’
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক : নভেম্বরের মাঝামাঝি সময় ঘোষণা দেয়া হয় চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা বুবলী প্রথমবার জুটি বেঁধে ‘ক্যাসিনো’ নামে ছবি করছেন। শাকিব খানের বাইরে প্রথম অন্য নায়কের সঙ্গে বুবলীর প্রথম জুটি বাঁধার খবরের পর ব্যাপকভাবে আলোচিত হয় ‘ক্যাসিনো’। ওই মাসের ২৪ তারিখ থেকে শুরু হয় ছবির কাজ। কয়েক লট শুটিংয়ের পর এবার শেষ হচ্ছে বহুল আলোচিত ‘ক্যাসিনো’র কাজ।
ছবির পরিচালক জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির গণমাধ্যমকে বলেন, ‘ক্যাসিনো’র কাজ শেষের দিকে। ইতোমধ্যে বুবলী ডাবিং শেষ করেছেন। তার একটি গান ও আরেকটি গানের অর্ধেক শুটিং বাকি। গানের শুটিং শেষ হলেই বুবলীর পুরো কাজ শেষ হবে। বাকি থাকবে নিরব এবং তাসকিনের কিছু দৃশ্যের শুটিং, ২০ শতাংশের মতো। জানা যায়, ‘ক্যাসিনো’ মুক্তি পাবে ২০২০ সালের মার্চে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি