৬ মে ২০২৬

মারা গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মন্ডেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মারা গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মন্ডেল
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ওয়াল্টার মন্ডেল সোমবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। সোমবার (১৯ এপ্রিল) পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে মন্ডেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কারণ হিসেবে কোনো কিছু উল্লেখ করা হয়নি। মার্কিন সংবাদমাধ্যম একথা জানিয়েছে। তার পরিবারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মন্ডেলের মৃত্যুর কারণ জানানো হয়নি। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের অধীনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ওয়াল্টার মন্ডেল। তিনি ২০ শতকের শেষভাগের একটি নেতৃস্থানীয় উদার গণতান্ত্রিক কণ্ঠস্বর ছিলেন। ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অধীনে জাপানে মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন মন্ডেল। সোমবার মৃত্যুর পর ওয়াল্টার মন্ডেলের একটি বিবৃতি জনসাধারণের উদ্দেশে প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘আমার সময় এসে গেছে। আমি জোয়ান ও এলিয়ানরের সঙ্গে পুনর্মিলিত হতে আগ্রহী।’ ওয়াল্টার মন্ডেলের স্ত্রী জোয়ান ২০১৪ সালে মারা গেছেন। আর তার মেয়ে এলিয়ানর মারা গেছেন ২০১১ সালে, ৫১ বছর বয়সে। মন্ডেলের পরিবারের এক মুখপাত্র বলেন, সম্প্রতি জিমি কার্টার, বিল ক্লিন্টন, প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে কথা বলেছিলেন মন্ডেল। ওয়াল্টার মন্ডেলের মৃত্যুতে শোক জানিয়ে এক বিবৃতিতে জিমি কার্টার বলেছেন, ‘আজ আমি আমার প্রিয় বন্ধু ওয়াল্টার মন্ডেলের মৃত্যুতে শোকাহত। তাকে আমি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেরা ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করি।’
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি