৭ মে ২০২৬

মারা গেলেন সোভিয়েত ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মারা গেলেন সোভিয়েত ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ
বাংলাপ্রেস, ডেস্ক : মারা গেলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের সবশেষ নেতা মিখাইল গর্বাচেভ। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ১৯৮৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। দীর্ঘদিন ধরেই কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। খবর বিবিসির। গর্বাচেভের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বনেতারাও।এক টুইটবার্তায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছিলেন মিখাইল গর্বাচেভ। ৫৪ বছর বয়সে সোভিয়েত কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। সেই সুবাদে ১৯৮৫ সালে ক্ষমতায় যান সাবেক সোভিয়েত ইউনিয়নের। দায়িত্ব পালনকালে বহু রাজনৈতিক সংস্কার করেন। যদিও সোভিয়েতের ভাঙন ঠেকাতে পারেননি। তবে তার হাত ধরেই শান্তিপূর্ণ সমাপ্তি হয় স্নায়ুযুদ্ধের। সূচনা হয় আধুনিক রাশিয়ার। নাগরিকদের সরকারের সমালোচনার অধিকার দিতে চালু করেছিলেন আলোচিত ‘গ্লাসনোট’ নীতি। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি