৭ মে ২০২৬

মানসম্মত শিক্ষা বিস্তারে সরকার কাজ করছে : হাবিবর রহমান এমপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মানসম্মত শিক্ষা বিস্তারে সরকার কাজ করছে : হাবিবর রহমান এমপি

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলাহাজ্ব হাবিবর রহমান বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। সন্তানেরা শুধু ভালো ছাত্রছাত্রী হবে, পরীক্ষার ফলাফল ভালো হবে, তা নয়, তারা যেন ভালো মানুষ হয়,সুনাগরিক হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শেখ হাসিনার সরকারের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে বিশ্বমানের আধুনিক প্রযুক্তি, জ্ঞান ও দক্ষতা প্রদান করা এবং একইসঙ্গে ভালো মানুষ হিসেবে তৈরি করা।

সোমবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে বগুড়ার ধুনট সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর পাঠাদান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিআইএম নূরুন্নবী তারিক।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রাজিয়া সুলতানা, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, ধুনট সরকারি ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ফজলুল হক রনজু, প্রভাষক কামরুজ্জামান, প্রধান সহকারি ইব্রাইম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, ধুনট সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি