৪ মে ২০২৬

মাঙ্কিপক্সের লক্ষণ ও উপসর্গ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মাঙ্কিপক্সের লক্ষণ ও উপসর্গ
বাংলাপ্রেস ডেস্ক: করোনার পর বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়েছে মাঙ্কিপক্স। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ বিশ্বের ১৪টি দেশে ছড়িয়েছে এই ভাইরাস। এই আশঙ্কার মধ্যেই যারা এই ভাইরাসে সংক্রমিত হবে, তাদের তিন সপ্তাহের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে বেলজিয়াম সরকার। এই ভাইরাস ঠেকাতে পরীক্ষামূলক টিকা আনার ঘোষণা দিয়েছে মডার্না। মাঙ্কিপক্স প্রতিরোধে সম্ভাব্য টিকার পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাঙ্কিপক্স গুটি বসন্তের মতোই একটি অসুখ। এটি একটি বিরল রোগ। এই অসুখ প্রথমবার দেখা যায় ১৯৫৮ সালে। তবে, মানুষের মধ্যে এই রোগের সংক্রমণ প্রথমবার দেখা যায় ১৯৭০ সালে। বিশেষজ্ঞদের মতে, কাঠবিড়ালী, ইঁদুর, বানরসহ তীক্ষ্ণ দাঁতের পশু থেকে বেশি ছড়ায় মাঙ্কিপক্স। এই ভাইরাসের দুটি স্ট্রেইন আছে। কঙ্গো বেসিন স্ট্রেইন পশ্চিম আফ্রিকার স্ট্রেইনের চেয়ে মারাত্মক। তবে মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমণই সবচেয়ে ভয়ঙ্কর বলে বিবেচিত হচ্ছে। আশার কথা হলো, এই রোগে আক্রান্ত রোগী বাংলাদেশে এখনও শনাক্ত হয়নি। এই রোগের বেশ কিছু উপসর্গ রয়েছে। মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে রাইজিংবিডির সঙ্গে কথা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সঙ্গে। বিশেষজ্ঞ এই অধ্যাপক বলেন, ‘মাঙ্কিপক্সে জ্বরজনিত অসুখের সঙ্গে ঠান্ডা লাগা, ঘাম, প্রচন্ড মাথাব্যথা, পিঠে ব্যথা, ক্ষুধামন্দা, ফ্যারিঞ্জাইটিস, শ্বাসকষ্ট এবং কাশি হয়ে থাকে।’ তিনি আরও বলেন, ‘জ্বরের পর ২-৩ দিনের মধ্যে ঘাড়ের চারদিকে এটি দেখা যায়। ১ থেকে ১০ দিনের মধ্যে ফুঁসকুড়ি তৈরি হয়। ফুঁসকুড়ি প্রায়ই মুখে শুরু হয়, তারপর ছড়িয়ে পড়ে শরীরের বাকি অংশে। এটি ২ থেকে ৪ সপ্তাহ ধরে চলতে পারে। মুখমণ্ডল, শরীর, হাত-পা এমনকি মাথার ত্বকেও ফুঁসকুড়ি হতে পারে। হাতের তালু এবং পায়ের পাতায়ও ক্ষত দেখা দিতে পারে। এগুলো ব্যথাহীন। যদি ব্যথা থাকে তাহলে এটি সেকেন্ডারি ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হতে পারে। চুলকানিও থাকতে পারে। হেমোরেজিক এবং ফ্ল্যাট ফর্ম, যা গুটিবসন্তের সঙ্গে দেখা যায়, মাঙ্কিপক্সের রোগীদের ক্ষেত্রে সেটা দেখা যায় না। এই রোগ সাধারণত সেলফ লিমিটেড।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি