৮ মে ২০২৬

মানহানি মামলায় ট্রাম্পের সাবেক আইনজীবীর ১৫ কোটি ডলার জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মানহানি মামলায় ট্রাম্পের সাবেক আইনজীবীর ১৫ কোটি ডলার জরিমানা
নিজস্ব প্রতিবেদক; নির্বাচনকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মানহানি করায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী ও মিত্র রুডি গিলিয়ানিকে প্রায় ১৫ কোটি (১৪ কোটি ৮০ লাখ) ডলার জরিমানা করেছেন আদালত। জর্জিয়ার দুই নির্বাচনকর্মীর বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে কারচুপি করতে সহায়তা করার অভিযোগ করেন রুডি গিলিয়ানি। এতে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন ওই দুই কর্মী। স্থানীয় সময় ১৫ ডিসেম্বর (শুক্রবার) আদালত মানহানির মামলায় রুডি গিলিয়ানিকে দোষী সাব্যস্ত করে জরিমানা করেন। ওয়াশিংটনের ফেডারেল আদালতের রায়ে বলা হয়, নির্বাচনকর্মী ওয়ানড্রেয়া শোয়ে মস ও তাঁর মা রুবি ফ্রিম্যানের মানহানি ও অনুভূতিতে আঘাত হানার জন্য ৭ কোটি ৩০ লাখ এবং ট্রাম্পের সাবেক আইনজীবী ও নিউইয়র্কের সাবেক মেয়রকে শাস্তি দেওয়ার জন্য ৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিতে হবে। আদালতের বাইরে রুবি ফ্রিম্যান সাংবাদিকদের বলেন, ‘আজ অত্যন্ত আনন্দের দিন। আমার এবং আমার মেয়ের সঙ্গে রুডি গিলিয়ানি যা করেছে, আদালত তার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে এবং এর জন্য তাকে দায়ী করেছে। অন্যদেরও দায়ী করতে হবে।’ শুনানিতে ফেডারেল আদালতের বিচারক বলেন, ‘গিলিয়ানি মানহানি, ইচ্ছাকৃতভাবে মানসিক যন্ত্রণা দেওয়া এবং নাগরিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য দায়ী। এখানে একমাত্র প্রশ্ন হলো গিলিয়ানির বিরুদ্ধে কী পরিমাণ ক্ষতিপূরণ আরোপ করা যায়।’ আদালত এ সিদ্ধান্ত নেওয়ার জন্য ১০ ঘণ্টারও বেশি সময় নেয়। গিলিয়ানি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে ২০২০ সালের নির্বাচনে কারচুপির মিথ্যা দাবি আরোপ করতে সহায়তা করেছেন। এই রায়ের প্রতিক্রিয়ায় গিলিয়ানি বলেন, তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আদালতের বাইরে তিনি সাংবাদিকদের বলেন, ‘ক্ষতিপূরণের অর্থের পরিমাণের অযৌক্তিকতা পুরো প্রক্রিয়াটির অযৌক্তিকতাকেই তুলে ধরছে।’ ট্রাম্প ও তাঁর মিত্ররা নির্বাচন কারচুপিতে জড়িত বলে ‘মিথ্যা’ দাবি করার পর থেকে গণপিটুনির হুমকিসহ বর্ণবাদী ও লিঙ্গবৈষম্যমূলক বার্তা পেয়ে আসছেন কৃষ্ণাঙ্গ শোয়ে মস ও রুবি ফ্রিম্যান। তিন দিন যাবৎ সাক্ষ্য গ্রহণের পর এ রায় ঘোষণা করা হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি