৭ মে ২০২৬

মানবিকতার দৃষ্টান্ত উপস্থাপন জবি ছাত্রলীগ কর্মী কনিকের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মানবিকতার দৃষ্টান্ত উপস্থাপন জবি ছাত্রলীগ কর্মী কনিকের

জবি থেকে সংবাদদাতা: করোনা সংক্রমণ ঠেকাতে যখন লকডাউনে দেশ, কর্মহীন হয়ে বিপদগ্রস্ত মানুষ, তখন সেচ্ছাশ্রম দিয়ে মানবিকতার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের কর্মী কনিক স্বপ্নীল।

সারাদেশে থাকা বিপদগ্রস্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তা কার্যক্রম 'করোনা মোকাবেলায় জবিয়ানের পাশে জবিয়ান' ফান্ডের অনত্যম সেচ্ছাসেবক কনিক স্বপ্নীল। 'করোনা মোকাবেলায় জবিয়ানের পাশে জবিয়ান' কার্যক্রম থেকে ৪৩ দিনে ৩৫৪ জবিয়ান শিক্ষার্থীকে উপহার হিসেবে পাঠানো হয়েছে ৪ লক্ষ ৮৫ হাজার টাকা।

এছাড়া কনিকের আরও একটি সাহসী কার্যক্রম, ঢাকায় মেসে আটকে থাকা জবি শিক্ষার্থীদের বাড়ি পৌছানো। দেশের অন্যতম অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় মেসে থাকতে হয় জবির অধিকাংশ শিক্ষার্থীকে। লকডাউনে মেসে আটকে পরা শিক্ষার্থীদের বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিলেট, যশোর, ঝিনাইদহ, ময়মনসিংহ,নেত্রকোনা, নাটোর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, পটুয়াখালী, রংপুর, পঞ্চগড়,জামালপুর, কুড়িগ্রাম, বরগুনা, কুষ্টিয়াতে পাঠানোর ব্যবস্থা করেন তিনি।

এছাড়াও ঢাকা-নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় বিপদগ্রস্ত মানুষকে পৌঁছে দিয়েছেন ত্রাণ। 'করোনা মোকাবেলায় জবিয়ানের পাশে জবিয়ান' কর্মসূচীতে দেশের ৬৪ জেলার বিপদগ্রস্ত জবিয়ানদের সরকারি ত্রাণ নিশ্চিত করতে কাজ করেছেন তিনি।

এবিষয়ে কনিক বলেন, আমার প্রথম পরিচয় আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারপর আমি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী। তাই এই দূর্যোগকালীন মূহুর্তে বসে থাকার কোনো সুযোগ ছিলো না। সবচেয়ে চ্যালেঞ্জ ছিলো ঢাকায় আটকে থাকা শিক্ষার্থীদের বাড়ি পৌঁছানো, এই কাজে সহায়তা করতে এগিয়ে আসায় আমি কৃতজ্ঞতা জানায় আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রক্টর ড. মোস্তফা কামাল স্যার, আব্দুল্লাহ আল বাকি স্যার, আমাদের জবির সাবেক শিক্ষার্থী ও মোহাম্মদপুর পেট্রোল জোনের সহকারী পুলিশ কমিশনার জোতির্ময় সাহা অপু ভাই,মাগুরা জেলার সহকারী পুলিশ সুপার আবির শুভ্র ভাই ও ৫ম ব্যাচের মহাখালী জোনের দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট মুজাহিদুল ইসলাম ভাইকে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি