মান সম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -নূর-উর-রহমান

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া)থেকে: রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান বলেছেন, ‘আমাদের দেশের বড় দুর্বলতা হচ্ছে মান সম্মত শিক্ষার অভাব। আমাদের মান সম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সামাজিক সূচকে আমরা অনেকভাবে পিছিয়ে আছি। দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আরো কঠোরভাবে প্রয়োগ করতে হবে। বাংলাদেশের মানুষের আর্থিক সক্ষমতা বাড়ছে। উচ্চ আয়ের দেশ আর উন্নত জাতি এক বিষয় নয়। সরকার আশা করছে ২০৩০ সালের মধ্যে দেশে আর কোন গৃহহীন থাকবে না।’
সোমবার সকাল ১০টার দিকে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদের ইছামতি হলরুমে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী পোদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হাছিব, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা ভ্যাটেরেনারী সার্জন মনিরুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ইউপি চেয়ারম্যান লাল মিয়া ও আতিকুল করিম আপেল প্রমুখ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি