৫ মে ২০২৬

মামলা করার ক্ষেত্রে বাদীর এনআইডি বাধ্যতামূলক : হাইকোর্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মামলা করার ক্ষেত্রে বাদীর এনআইডি বাধ্যতামূলক : হাইকোর্ট
বাংলাপ্রেস ডেস্ক: থানায় বা ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করলে অভিযোগ দায়েরকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেয়া বাধ্যতামূলক বলে আদেশ দিয়েছেন হাই কোর্ট। এ সংক্রান্ত একটি রিট মামলার শুনানিকালে আজ সোমবার (১৪ জুন) হাই কোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট এমাদুল হক বসির। খুন, ধর্ষণ, নারী নির্যাতন, মানবপাচার, ডাকাতিসহ নানা অভিযোগে করা অর্ধশত গায়েবি মামলার বাদী খুঁজে বের করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রতি নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে তারা এ আদেশ দেন। একই সাথে ইকরামুল আহসান কাঞ্চন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়া ৪৯টি মামলা সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এর আগে গত ৭ জুন মামলার গায়েবি বাদীকে খুঁজে বের করতে পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির প্রতি নির্দেশনা চেয়ে এই রিট দায়ের করা হয়। রাজধানীর শান্তিবাগের বাসিন্দা একরামুল আহসান কাঞ্চনের পক্ষে আইনজীবী এমাদুল হক বসির এ রিট দায়ের করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি