৬ মে ২০২৬

মামদানি’র সমাজতান্ত্রিক গ্রোসারি পরিকল্পনার বিরুদ্ধে হোচুলের পাল্টা জবাব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মামদানি’র সমাজতান্ত্রিক গ্রোসারি পরিকল্পনার বিরুদ্ধে হোচুলের পাল্টা জবাব

 

ইমা এলিস: নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী ও সমাজতান্ত্রিক নেতা জোহরান মামদানি প্রস্তাবিত সরকারি অর্থায়নে পরিচালিত সুপারমার্কেট পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন গভর্নর ক্যাথি হোচুল। হ্যাম্পটনে এক ব্যবসায়িক নাশতায় তিনি বলেন, আমি মুক্ত বাণিজ্যের পক্ষে। নিউ ইয়র্ক পোস্টের খবরে এমনটাই উল্লেখ করা হয়েছে।

শনিবার বিলিয়নিয়ার সুপারমার্কেট ব্যবসায়ী জন ক্যাটসিমাটিডিসের আয়োজিত ওই প্রাতঃরাশে হোচুলের মন্তব্যে উপস্থিত উদ্যোক্তাদের করতালি ধ্বনিত হয়। ক্যাটসিমাটিডিস, যিনি গ্রিস্টিডস ও ডি’আগোস্তিনো সুপারমার্কেট চেইনের মালিক, পরে হোচুলের প্রশংসা করে পোস্টকে বলেন, এ ধরনের দোকান চলে না।

মামদানি’র প্রস্তাবের বিরুদ্ধে এ বিরোধিতা ডেমোক্র্যাটিক শিবিরের ভেতর থেকেই বাড়তে শুরু করেছে। সমালোচকদের আশঙ্কা, এ ধরনের পদক্ষেপ বেসরকারি গ্রোসারি ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করবে এবং করদাতাদের ওপর বাড়তি বোঝা চাপাবে। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর মুখপাত্র রিচ আজ্জোপার্দি ফক্স নিউজ ডিজিটালকে ইমেলে বলেন, আকর্ষণীয় স্লোগান কাজ করে না। আর মামদানি এটা কাজ করুক বা না-করুক, পরোয়া করেন না।

কুওমো দাবি করেন, খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলায় তার পরিকল্পনা ভেবেচিন্তে তৈরি হয়েছিল সমাধান সোভিয়েত ধাঁচের রুটি লাইনে দাঁড় করানো নয়।

তিনি উল্লেখ করেন, কানসাস সিটি সম্প্রতি কোটি কোটি ডলার অপচয়ের পর তাদের সিটি-অধিকৃত গ্রোসারি স্টোর ও বিনামূল্যের বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে।

এক্স-এ পোস্ট করে কুওমো সরাসরি মমদানি’কে আক্রমণ করেন: যখন ধনী বাবা-মা আছেন ভরসা করার মতো, তখন ফলাফলের কোনো গুরুত্ব থাকে না। যেমন মমদানি নিজেই বলেছেন, ‘সে লা ভি’। এটা কোনো শাসন দর্শন নয় ব্যর্থতার অজুহাত। এখন সময় এসেছে প্রকৃত সাশ্রয়ী নীতির। চলুন শুরু করি।

কানসাস সিটির উদাহরণে বলা হচ্ছে, সেখানে সিটি-মালিকানাধীন সান ফ্রেশ মার্কেট ১০ বছরে প্রায় ১৮ মিলিয়ন ডলার সরকারি অর্থ পেয়েছিল। কিন্তু চুরি, খালি তাক ও বিপুল লোকসানের কারণে এটি বন্ধ হয়ে যায়। এর পর শহরটি বিনামূল্যের বাস পরিষেবাও বাতিল করে।

কুইন্স থেকে নির্বাচিত ও নিজেকে 'ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট' হিসেবে পরিচিত মামদানি প্রতিটি বরোর জন্য মোট পাঁচটি পৌর গ্রোসারি স্টোর খোলার প্রস্তাব দিয়েছেন। আনুমানিক খরচ ধরা হয়েছে ৬ কোটি ডলার। তার দাবি, এই দোকানগুলো খাদ্যের বাড়তি দাম ঠেকাবে এবং সাশ্রয়ী খাবারের সহজলভ্যতা বাড়াবে। তবে সমালোচকদের মতে, এতে বেসরকারি দোকান বন্ধ হয়ে যেতে পারে, ভোক্তাদের বিকল্প কমে যাবে এবং শহরবাসীকে অসহনীয় ব্যয়ভার বইতে হবে।

মেয়র পদপ্রার্থী মমদানি সম্প্রতি আবাসন বিষয়েও বিতর্কে জড়িয়েছেন। ফক্স নিউজ ডিজিটালের প্রতিবেদনে বলা হয়, প্রায় ১.৫ লাখ ডলার বার্ষিক আয় থাকা সত্ত্বেও তিনি ভাড়া-নিয়ন্ত্রিত একটি অ্যাপার্টমেন্টে বসবাস করে নৈতিকতা প্রশ্নবিদ্ধ করেছেন। এ প্রসঙ্গে কুওমো প্রস্তাব করেছেন 'জোহরানস ল’-যাতে উচ্চ আয়ের ব্যক্তিরা ভর্তুকিযুক্ত বাসায় থাকতে না পারেন।

মামদানি জানিয়েছেন, তিনি যখন ওই অ্যাপার্টমেন্টে ওঠেন তখন তার আয় ছিল মাত্র ৪৭ হাজার ডলার এবং তিনি জানতেন না যে এটি ভাড়া-নিয়ন্ত্রিত। তার প্রচার টিম সমালোচনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই উড়িয়ে দিয়েছে।

হোচুলের মন্তব্য নিয়ে মমদানি’র প্রচার টিম কোনো মন্তব্য করেনি। ফক্স নিউজ ডিজিটালের পক্ষ থেকে জবাব চাইলেও গভর্নর হোচুলও কোনো প্রতিক্রিয়া দেননি।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি