৮ মে ২০২৬

মালয়েশিয়ায় বন্দিশিবির থেকে পালিয়েছে শতাধিক রোহিঙ্গা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মালয়েশিয়ায় বন্দিশিবির থেকে পালিয়েছে শতাধিক রোহিঙ্গা
বাংলাপ্রেস ডেস্ক: মালয়েশিয়ায় একটি বন্দিশিবিরে দাঙ্গার পর সেখান থেকে শতাধিক রোহিঙ্গা পালিয়ে গেছে। এসময় রাস্তায় গাড়ির ধাক্কায় একজন মারা গেছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের মিয়ানমারে হত্যা, ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়ার পাশাপাশি রোহিঙ্গা মুসলিমরা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতেও আশ্রয় নেয়। অনেক রোহিঙ্গা সমুদ্রপথে ঝুঁকি নিয়ে মালয়েশিয়ায় যায়। আবার অনেকে থাইল্যান্ড সীমান্ত দিয়েও যাওয়ার চেষ্টা করে। অবৈধ পথে যাওয়ার পর তাদেরকে অনেক সময় বন্দিশিবিরে রাখা হয়। তবে বিভিন্ন অধিকার সংগঠনগুলো জানিয়েছে, রোহিঙ্গাদের যে পরিবেশে রাখা হয় তা যথাযথ নয়। গত বছর ঝুঁকি নিয়ে অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে অন্য দেশে যাওয়ার পথে অন্তত ৫৬৯ রোহিঙ্গা মারা গেছেন যা ২০১৪ সালের পর সর্বোচ্চ। মূলত দক্ষিণপূর্ব এশিয়ায় ঝুঁকিপূর্ণ পথে ভ্রমণ করার সময় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি