৮ মে ২০২৬

মালয়েশিয়া যাচ্ছেন নাহিদ ইসলাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মালয়েশিয়া যাচ্ছেন নাহিদ ইসলাম
বাংলাপ্রেস ডেস্ক: তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের’ আমন্ত্রণে শুক্রবার (২২ আগস্ট) মালয়েশিয়া যাবেন তিনি। এনসিপি যুগ্ম সদস্য সচিব ও সেলের মিডিয়া সম্পাদক মুশফিক উস সালেহীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার (২২ আগস্ট) নাহিদ মালয়েশিয়া যাবেন এবং রোববার পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।   তিন দিনের এই সফরে এনসিপি আহ্বায়ক প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেবেন। এ ছাড়া বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। সফরের অংশ হিসেবে একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন নাহিদ। যেখানে মালয়েশিয়া প্রবাসী রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী, শিক্ষার্থী ও প্রবাসী জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন। গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রগঠনে প্রবাসীদেরকে কীভাবে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা যায় এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানে প্রবাসীদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন নাহিদ ইসলাম। সফর শেষে আগামী ২৫ আগস্ট তার দেশের ফেরার কথা রয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি