৭ মে ২০২৬

মালয়েশিয়ায় জেলহত্যা মামলার আসামি খায়রুজ্জামান গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মালয়েশিয়ায় জেলহত্যা মামলার আসামি খায়রুজ্জামান গ্রেপ্তার
বাংলাপ্রেস ডেস্ক: মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে আটক করেছে। গতকাল বুধবার দেশটির কুয়ালালামপুরের আম্পাং এলাকা থেকে তাকে আটক করা হয়। মালয়েশিয়ার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলেছে, সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ তুলে নিয়ে গেছে। সূত্রটি জানিয়েছে, শিগগিরই গ্রেপ্তারকৃত আসামি খায়রুজ্জামানকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মালয়েশিয়ায় তিনি দীর্ঘ ১ দশকেরও বেশি সময় ধরে শরণার্থী হিসেবে বসবাস করে আসছিলেন। এদিকে খায়রুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিতে মালয়েশিয়া কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন তার আইনজীবী। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হবে বা কোনো মামলায় তাকে অভিযুক্ত করা হবে কি না- সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এম খায়রুজ্জামান সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। তার বিরুদ্ধে ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। জেল হত্যার পর খায়রুজ্জামানকে সেনাবাহিনী থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়। এরপর তিনি মিসর ও ফিলিপাইনের বাংলাদেশ মিশনে নিযুক্ত ছিলেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তাকে ওই পদ থেকে বাতিল করে দেশে ফিরতে বলা হয়। তবে তিনি দেশে না ফিরে এক দশকেরও বেশি সময় ধরে সেখানে শরণার্থী হিসেবে ছিলেন। তিনি ইউএনএইচসিআরের শরণার্থী কার্ড পাওয়ার পর মালয়েশিয়ায়ই বসবাস করছেন। এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে অবসরে পাঠিয়ে গ্রেপ্তার করা হয়। তবে ২০০৩ সালে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি