মালীতে স্থলমাইন বিস্ফোরণ হয়ে ৪ সেনা সদস্য নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন: মালীর মোপটি’র মধ্যাঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে শনিবার দেশটির ৪ সেনা সদস্য নিহত হয়েছে। স্থলমাইন সেনাদের বহনকারী গাড়িতে আঘাত হানায় তাদের মৃত্যু হয়। এ অঞ্চলের গভর্নর একথা জানান। খবর এএফপি/বাসস।
গভর্নর সিদি আলাসসানি তৌরি বলেন, কোরো সীমান্ত অঞ্চলের কাছে সেনাদের বহনকারী গাড়ি মাইন বিস্ফোরণে বিধ্বস্ত হয়। এতে ৪ সেনা সদস্য নিহত এবং অপর ২ জন আহত হয়েছে। তিনি বলেন, জুলাইতে মালীর প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে সেনাবাহিনী ওই অঞ্চলে টহল জোরদার করেছে। এলাকাটিতে আন্তঃসম্প্রদায় সংঘাতের উত্তাপ বিরাজ করছে। মোপটি থেকে ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে কোরো অঞ্চলের অধিবাসীরা জানান, সন্ত্রাসীরা সর্বত্র স্থলমাইন বসানো শুরু করেছে।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে সরিয়ে নিলো নেদারল্যান্ডস
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
পাকিস্তানে আটক ভারতের সেই পাইলট যুদ্ধবিমান ছেড়ে চালাবেন যাত্রীবাহী বিমান
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি