মালালার ছবি থাকায় পাঠ্যবই বাজেয়াপ্ত করলো পাকিস্তান!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নোবেলজয়ী নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের ছবি থাকায় একটি পাঠ্যবই বাজেয়াপ্ত করেছে পাকিস্তান। বইটিতে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি) মালালার ছবি ছাপানোয় পাঞ্জাব কারিকুলাম ও টেক্সট বুক বোর্ড এ সিদ্ধান্ত নেয়।
ভারতের বার্তা সংস্থা পিটিআই ও পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, সপ্তম শ্রেণির জন্য সামাজিক শিক্ষা নামক বইটির ৩৩তম পৃষ্ঠায় মোহাম্মদ আলী জিন্নাহ, কবি ইকবাল, শিক্ষাবিদ স্যার সৈয়দ আহসান, প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ও দানবীর আব্দুল সাত্তার ইধিসহ অন্যান্যদের পাশে মালালার ছবিও ছাপা হয়।
সংবাদমাধ্যম দুটি জানায়, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি) কর্তৃক ছাপানো বইটি গত সোমবার (১২ জুলাই) পাকিস্তানের পাঞ্জাব কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড (পিসিটিবি) জব্দ করে তা বাজেয়াপ্ত করেছে। বলা হচ্ছে, মালালার ইসলাম নিয়ে দৃষ্টিভঙ্গির কারণেই এ সিদ্ধান্ত।
এরই মধ্যে বইয়ের কপি ছড়িয়ে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযানে নেমেছে টেক্সট বুক বোর্ড ও আইনশৃঙ্খলা বাহিনী।
বোর্ড বলছে, বইটি ছাপানোর আগে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস তাদের অনাপত্তিপত্র নেয়নি।
একজন প্রকাশক বলেন, মালালার ছবিসহ বই ছাপানোর জন্য ২০১৯ সালে আবেদন করা হয়েছিল। তবে অনুমতি মেলেনি। অনাপত্তি না থাকা সত্ত্বেও এই বই ছাপিয়েছে ওইউপি।
পাকিস্তানের সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা তালেবানের বাধার পরও নারী শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছিলেন। ২০১২ সালে জঙ্গিরা তাকে গুলি করে। এরপর যুক্তরাজ্যে নেওয়া হয় তাকে। তখন থেকে পরিবারসহ যুক্তরাজ্যে বসবাস করছেন তিনি। ২০১৪ সালে নোবেল পুরস্কার অর্জন করেন মালালা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি