৪ মে ২০২৬

মাঘের শীতে বৃষ্টি, থাকবে আরও ৩ দিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মাঘের শীতে বৃষ্টি, থাকবে আরও ৩ দিন
বাংলাপ্রেস ডেস্ক: মাঘের শীতে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। রাজধানীতেও আবহাওয়ার মেজাজ একই। সূর্যের আলো মেলেনি কোথাও। গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও বাতাস বয়ে যাচ্ছে। বৃষ্টি আরও দুই থেকে তিনদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, গতকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি ৩ দিন পর কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাজশাহী বিভাগের তাড়াশে ১৭ মিলিমিটার। এছাড়া বদলগাছিতে ১১, দিনাজপুরে ৭.২, ঈশ্বরদীতে ৬, টাঙ্গাইলে ৪, চুয়াডাঙ্গা, নেত্রকোনা ও নিকলিতে ২ এবং সৈয়দপুর, খুলনা, রাজশাহী ও বগুড়ায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ ও ঢাকায় সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা দুই-তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি