৬ মে ২০২৬

মাদ্রাসাছাত্রীর গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টাকারীদের বিচার হবে : শিক্ষামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মাদ্রাসাছাত্রীর গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টাকারীদের বিচার হবে : শিক্ষামন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: ফেনীতে মাদ্রাসাছাত্রীকে যারা পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে তাদের বিচার করা হবে বলে তাঁর স্বজনদের আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার রাত ৮টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ওই ছাত্রীকে দেখতে আসেন দীপু মনি। এ সময় তিনি শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ-খবর নেন ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

মাদ্রাসাছাত্রীকে দেখে হাসপাতাল ছাড়ার সময় সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, ‘তাঁর (মাদ্রাসাছাত্রী) অবস্থা আশঙ্কাজনক, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার করা হবে।’ ওই ছাত্রীর অভিযোগ, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তাঁকে যৌন হয়রানি করেছেন।

পরে ওই অধ্যক্ষকে গ্রেপ্তার ও সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘটনায় গত শনিবার সকালে মাদ্রাসায় আলিম পরীক্ষা দিতে গেলে ওই ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তীব্র ক্ষোভ দেখা দেওয়ায় মাদ্রাসা ১৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে শুধু আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ওই ছাত্রীর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি