৪ মে ২০২৬

মাদকসেবী শিশুর লেখাপড়ার দায়িত্ব নিলেন বোয়ালমারী থানার ওসি শামীম হাসান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মাদকসেবী শিশুর লেখাপড়ার দায়িত্ব নিলেন বোয়ালমারী থানার ওসি শামীম হাসান

বোয়ালমারী (ফরিদপুর) থেকে সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলাকে মাদক মুক্ত গড়ার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ (ওসি) একে এম শামীম হাসান বিশেষ উদ্দ্যোগ গ্রহণ করেছেন।

গত রবিবার (১৯.০৫.১৯) রাতে উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের মৃত নূর মোহাম্মদ শেখের মাদকসেবী ছেলে মো.বাবলু শেখ (৪৫) থানায় আত্মসমর্পণ করে । এ সময় বাবলু সুস্থ্য জীবনে ফিরতে চায় বলে একে এম শামীম হাসানকে জানান। শামীম হাসান তার এ চাওয়াকে স্বাগত জানিয়ে বলেন, আমি তোমার শিশু ছেলের পড়া লেখার দায়িত্ব গ্রহণ করলাম। এ ছাড়া আমি তোমাকে উপার্জন করার জন্য একটি অটোভ্যান কিনে দেবো।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ একে এম শামীম হাসান বলেন, মাদক ব্যবসা ও সেবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন (বিপিএম) স্যারের নির্দেশনায় মাদক ব্যবসায়ীদের এ বিশেষ সুযোগ প্রদানসহ পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যার ফলে মাদক ব্যবসা ছেড়ে তারা সুস্থ্য জীবনে ফিরতে উৎসাহিত হবে। এছাড়াও মাদকমুক্ত বোয়ালমারী গড়ার লক্ষ্যে ভিন্ন কৌশল গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে কাজ করছে থানা পুলিশ। ওসির এ উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন মাদক বিরোধী আন্দোলন ও সামাজিক সংগঠন তরুণের আহ্বানসহ সুশীল সমাজ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি