৪ মে ২০২৬

মাদকের অভিযোগে রাতের আধাঁরে উপজেলা চেয়ারম্যানের বাড়ি ভাংচুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মাদকের অভিযোগে রাতের আধাঁরে উপজেলা চেয়ারম্যানের বাড়ি ভাংচুর

জাহেদুল ইসলাম, কক্সবাজার থেকে : টেকনাফ সীমান্তের চিহ্নিত ইয়াবা কারবারি সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের লেঙ্গুরবিলস্থ বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

(২৭জুন)বৃহস্পতিবার ভোররাতের দিকে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানায়।তবে কে বা কারা এ হামলা ও ভাঙচুরের সাথে জড়িত এ ব্যাপারে কেউ জানাতে পারেনি।এবিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)প্রদীপ কুমার দাশ বলেন,সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুরের খবর শুনেছি,তবে কে বা কারা ভাঙচুর করেছে তা এখনো জানা যায়নি। এছাড়া তাদের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন অভিযোগ জানানো হয়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পুলিশের ধারণা মতে,সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা গডফাদার।টেকনাফ সীমান্তে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী তৎপরতায় জনগণের মাঝে মাদক কারবারিদের বিরুদ্ধে একধরনের ঘৃণার জন্ম নিয়েছে।হয়তো এই কারণে বিক্ষুদ্ধ জনতা ইয়াবা গডফাদারের বাড়িতে ভাঙচুর করেছে।তবে তাদের প্রতিপক্ষ বা দুর্বৃত্তরাও এধরনের কান্ড ঘটাতে পারে, সবকিছু খতিয়ে দেখা দরকার।ওসি বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জাফরের বাড়ির সীমানা প্রাচীর,প্রধান ফটক,ঘরের দরজা,জানালা ও কক্ষের আসবাপত্র ভেঙে ঝাঝরা করে ফেলা হয়েছে।হামলার সময় ও পরবর্তী সময়ে এ বাড়ির কোন সদস্য ছিলনা বলে জানা যায়।লেঙ্গুরবিল গ্রামের বাসিন্দারা বলেন,টেকনাফে ইয়াবা বিরোধী অভিযান শুরুর পর থেকে তালিকাভূক্ত ইয়াবা ডন জাফর আহমদ ও তার ছেলে টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়াসহ পরিবারের সব সদস্য পালিয়ে আত্মগোপন করেছে।

বর্তমানে তার দুই তলা আলিশান বাড়িতে কেউ থাকেনা।এই অবস্থায় রাতের আধারে হামলা ও ভাঙচুরের ঘটনাটি ঘটেছে,আমরা সকালে দেখেছি।প্রসঙ্গত,সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ তালিকাভূক্ত ইয়াবা গডফাদার।ইয়াবা গডফাদারের তালিকায় তার তিন ছেলে সদর ইউপির চেয়ারম্যান শাহজাহান মিয়া, দিদার মিয়া ও মোঃ ইলিয়াছের নাম রয়েছে। এরমধ্যে,দিদার মিয়া গত ১৬ ফেব্রুয়ারী ১০২ জন ইয়াবা কারবারির আত্মসমর্পন অনুষ্ঠানে আত্মসমর্পন করেছেন।সাবেক এই উপজেলা চেয়ারম্যান একসময় বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন।২০০৮ সাল পর্যন্ত তিনি পৌর বিএনপির সভাপতি ছিলেন।

পরবর্তী আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তৎকালীন সাংসদ আব্দুর রহমান বদির হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন। এরপর তিনি এমপি বদির বদন্যতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি প্রতিবারই ক্ষমতাসীন দলের নেতার ভূমিকায় থাকায় ক্ষমতার প্রভাব খাটিয়ে দেদারছে ইয়াবা কারবারে জড়িয়ে পড়েন। তার ছেলেরাও সীমান্তে ইয়াবার বড় বড় সিন্ডিকেট করে ইয়াবা কারবারের মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করেন। সীমান্তে বর্তমানে ইয়াবা বিরোধী অভিযানের কারণে বর্তমানে তার পরিবারের সব সদস্যই এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

বিপি/ আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি