৮ মে ২০২৬

মাদক সেবনে দেবীগঞ্জে দুই যুবকের জেল ও জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মাদক সেবনে দেবীগঞ্জে দুই যুবকের জেল ও জরিমানা
দেবীগঞ্জ (পঞ্চগড়) ,প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক সেবনের অপরাধে ২ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার ৫নং সুন্দরদিঘী ইউনিয়নের ফুলবাড়ি বাজারের বিজয় শর্মার সেলুনের দোকান থেকে তাদের আটক করে ফুলবাড়ি বাজারে অবস্থানরত স্থানীয়রা। পরে দেবীগঞ্জ থানায় খবর দেয়া হলে থানা থেকে এসআই সচীন দেব নাথ নেতৃত্বে পুলিশের একটি টীম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজন কে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১০০ করে মোট ২০০ টাকা জরিমানা এবং একজনকে দুই মাসের ও আরেকজন কে এক মাসের কারাদণ্ড দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ১০নং চেংঠী হাজরা ডাঙ্গা ইউনিয়নের বাগদহ ধর্মপাড়া এলাকার কমলাকান্ত শর্মার ছেলে পোদন শর্মা (২৮) এবং সুন্দরদিঘী ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার মোঃ আব্দুল মজিদের ছেলে হায়দার আলী (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সময় ফুলবাড়ি বাজারের বিজয়ের সেলুনের দোকান থেকে মাদক বিক্রি ও দোকানের সাটার নামিয়ে মাদকদ্রব্য সেবন করে দোকানে থাকা বিজয় শর্মা, পোদন শর্মা ও বাইরে থেকে আসা মাদকসেবীরা। পরে আজ বিকেলে আবারো দোকানে ঝাপ ফেলে মাদক সেবন করার সময় স্থানীয়রা তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করে পুলিশে খবর দেয়। কিন্তু দোকান মালিক বিজয় শর্মা সুযোগ বুঝে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে এবং উদ্ধার করা হয় মাদক সেবনের ব্যবহৃত সরঞ্জাম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পোদন শর্মাকে ২ মাসের ও হায়দার আলীকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই;জনের মধ্যে একজনকে ১ মাস ও আরেকজন কে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি