৭ মে ২০২৬

মাদক নিয়ন্ত্রনে অভিযান আরো কঠোর ও গতিশীল করা হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মাদক নিয়ন্ত্রনে অভিযান আরো কঠোর ও গতিশীল করা হবে
বাংলাপ্রেস ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেছেন, মাদক নিয়ন্ত্রণে আমাদের অভিযান যেন আরও কঠোর ও গতিশীল হয় সেই বিষয়ে নজর দেয়া হবে। এটি শুধু আমার উপর দায়িত্ব নয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপর যে দায়িত্ব দেয়া হয়েছে, সে দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে। বুধবার (১০ জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মহাপরিচালক আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে কারণে প্রতিষ্ঠা করেছে সরকার তার মূল লক্ষ্য হলো মাদকের চাহিদা যেন না এর আগে, টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী, পরিচালক (প্রশাসন) মুহা. মনিরুল ইসলাম, পরিচালক (অপারেশন ও গোয়েন্দা) তানভীর মমতাজ, অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) কাজী আল আমিন,  সহকারী পরিচালক (কমন সার্ভিস) রাহুল সেন, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি