৪ মে ২০২৬

মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় এলাকাবাসী হয়রানীর শিকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় এলাকাবাসী হয়রানীর শিকার

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় আঞ্জুআরা বেগম নামের এক ক্ষুদ্র মদি দোকানি হামলার শিকার হয়েছেন। ক্রেতাদের দোকান যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে রেললাইন সংলগ্ন মৃধা পাড়ার মাদক ব্যবসায়ী হাসিনা ও মান্নান। গত ৩০ জুলাই থানায় অভিযোগ দেওয়া হয়। মামলা তুলে নিতে বাদীকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে মান্নান বাহিনী।

অভিযোগ সূত্রে জানা যায়, হাতিখানা রেল লাইন সংলগ্ন মৃধা পাড়ার মনছুর আলী মৃধার ছেলে মান্নান ও পুত্রবধু হাসিনা বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে প্রকাশ্যে। ওই এলাকাটি মাদকের অভয়াশ্রমে পরিণত করেছে তারা। রেল লাইন সংলগ্ন পূর্বপাশে বাড়ির সাথে লাগানো ক্ষুদ্র মদি দোকান রয়েছে আঞ্জুআরার। পশ্চিম পাশ্বে খালের উপর এলাকাবাসীর প্রচেষ্টায় একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়। সেখান দিয়ে দোকানের ক্রেতাসহ অসংখ্য লোক পরাপার করে। মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ক্রেতাদের দোকানে আসতে বাধা প্রদান করছে মান্নান ও হাসিনা।

এর প্রতিবাদ করলে মান্নান, হাসিনা, শাপলা, মুক্তা, মনি মিলে বটি, দা বাঁশের লাঠি নিয়ে হত্যার উদ্দ্যেশে তার দোকানের দিকে আসে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। এসময় তাদের না পেয়ে দোকান ও বাড়ি ঘরে লাথি ও লাঠি দিয়ে এলোপাতাড়ী মারতে থাকে। চিৎকার করে বলে যে, যখনই কাউকে বাইরে পাবো তোকে হত্যা করে রেল লাইনে ফেলে দিব। তারা (মান্নান বাহিনী) মাদকের ব্যবসা নিবিঘেœ চালাতে প্রতিবাদকারী এলাকাবাসীদের উপর মিথ্যা মামলাসহ বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করছে। তাদের বিরুদ্ধে থানায় ১০/১৫ টি মাদকের মামলা রয়েছে। স্থানীয় একটি পত্রিকার জৈনক প্রতিনিধি তাদের মাদক ব্যবসার মদদ দিয়ে চলেছেন।

তারই পৃষ্টপোষকতায় মান্নান ও হাসিনা মাদক ব্যবসা নিবিঘে চালিয়ে যাচ্ছে। তাই এলাকাবাসী সহ আঞ্জুআরা বেগম এই মাদকের অভায়াশ্রমকে নিঃচিহ্ন সহ জড়িতদের আইনি ব্যবস্থা গ্রহনে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি কামনা করেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি