৪ মে ২০২৬

মাধবদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মাধবদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
নরসিংদী প্রতিনিধি: জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে মাধবদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। ২২ অক্টোবর শুক্রবার নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার উদ্যোগে র‌্যালী, সমাবেশ ও জনসচেতনতামূলক কর্মকান্ডের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে “মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ” এই স্লোগানকে উপজীব্য করে শুক্রবার বেলা ১১টায় মাধবদীর রাইন ওকে মার্কেটের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ঢাকা-সিলেট মহাসড়কে মাধবদীর নতুন ও পুরাতন বাসস্টেশন প্রদক্ষিণ শেষে পুনরায় মাধবদীর ওকে মার্কেটের সামনে এসে একটি সমাবেশে মিলিত হয় । নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার সভাপতি সাংবাদিক আল-আমিন সরকারের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার ভাইস প্রেসিডেন্ট কাজী মেহবুব ইয়াসিন সৃজন, সাধারণ সম্পাদক মোস্তাকিম মিয়া, ইমাম উদ্দিন চৌধুরী, আরিফুল হক, ইমন সিদ্দিকী প্রমূখ। বক্তারা বলেন, গাড়ি চালকের পাশাপাশি পথচারিদেরও সচেতন হতে হবে। উভয়ের সচেতনতাই পারে সড়কে দূর্ঘটনা কমাতে, সড়ক পরিবহন আইন মেনে চলাচল করলে দূর্ঘটনা অনেক হ্রাস পাবে। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদীর ট্রাফিক সার্জেন্ট মোস্তাফির রহমান, সাংবাদিক নাহিদ প্রধান, মনজুরুল আলম হীরা, জোনায়েদ, আবুল কালাম, পঙ্কজ ভৌমিক, মো. হানিফ মাস্টার, মো. আপেল মাহমুদ, সাজিদ আল হাসান প্রমূখ। সমাবেশে বক্তারা মানুষের জানমালের নিরাপত্তায় গতিসীমা ও ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি