৪ মে ২০২৬

মাদার তেরেসা পুরস্কার পাচ্ছেন বঙ্গবন্ধু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
মাদার তেরেসা পুরস্কার পাচ্ছেন বঙ্গবন্ধু
বাংলাপ্রেস অনলাইন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর মাদার তেরেসা পুরস্কার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি। গতকাল রবিবার কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহে চলতি বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা জানান অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান অ্যান্থনি অরুণ বিশ্বাস। উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে পুরস্কারটি পেয়েছেন সংগীতশিল্পী ও গানবাংলা চ্যানেলের এমডি কৌশিক হোসেন তাপস এবং তার স্ত্রী চ্যানেলটির চেয়ারম্যান ফারজানা মুন্নী। চ্যানেলটির ‘উইন্ড অফ চেনজ-মিউজিক ফর পিস’ প্রকল্পের জন্য এই পুরস্কার পান এ দম্পতি। অনুষ্ঠানে অরুণ বিশ্বাস বলেন, বঙ্গবন্ধুকে পুরস্কার দেওয়ার বিষয়টি নিয়ে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। তাকে আমরা বলেছি, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাদার তেরেসা সম্মান আমরা দিতে চাই। সব শুনে শেখ হাসিনা বলেছেন, আমার পক্ষে কলকাতায় যাওয়া মুশকিল। আপনারা বরং প্রোগ্রামটি আমাদের এখানে এসে করুন। আমরা সমস্ত ব্যবস্থা করে দেবো। আমরা দুই বোন উপস্থিত থেকে আমাদের বাবাকে মরণোত্তর যে সম্মান দেবেন তা গ্রহণ করবো। তবে কবে সেই অনুষ্ঠান আয়োজন করা হবে সেটা এখনো নির্ধারণ করা হয়নি বলে অরুণ বিশ্বাস জানান। ২০১৮ সালের মাদার তেরেসা পুরস্কার প্রদানের এই অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী ছাড়াও উপস্থিত ছিলেন ভারতের চিত্র পরিচালক শতরুপা স্যান্যাল, অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত প্রমুখ।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি