৫ মে ২০২৬

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট

মাচাদোর নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে দেওয়া যাবে না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৬, ১২:১৯ পিএম
মাচাদোর নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে দেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া বা তাঁর সঙ্গে ভাগ করা যাবে না বলে স্পষ্ট করেছে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট।

শুক্রবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, নোবেল পুরস্কার একবার ঘোষণা হলে তা কখনোই বাতিল, ভাগ বা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না। 'এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরস্থায়ী'।

সম্প্রতি মাচাদো ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলায় হস্তক্ষেপ ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করার প্রেক্ষাপটে তিনি এই পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান।

ট্রাম্পও এ প্রস্তাবকে 'বড় সম্মান' হিসেবে উল্লেখ করেন এবং আগামী সপ্তাহে ওয়াশিংটনে মাচাদোর সঙ্গে সাক্ষাতের কথা জানান। তবে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের স্পষ্টীকরণে বিষয়টি কার্যত বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, গত অক্টোবরে নোবেল শান্তি পুরস্কার পান মারিয়া কোরিনা মাচাদো। নোবেল কমিটি তাঁকে লাতিন আমেরিকায় নাগরিক সাহস ও গণতন্ত্রপন্থী আন্দোলনের অন্যতম প্রতীক হিসেবে আখ্যায়িত করে।

সাবেক জাতীয় পরিষদ সদস্য মাচাদো ২০২৩ সালে বিরোধী প্রার্থিতা নির্বাচনে জয়ী হলেও তাঁকে সাধারণ নির্বাচনে অংশ নিতে নিষেধ করা হয়। পরে তিনি অন্য একজন প্রার্থীকে সমর্থন দেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনিয়মের অভিযোগ সত্ত্বেও মাদুরো নিজেকে বিজয়ী ঘোষণা করেন।

বিরোধী আন্দোলন ও বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বাড়ার পর মাচাদো এক বছরেরও বেশি সময় আত্মগোপনে ছিলেন। গত মাসে নরওয়েতে প্রকাশ্যে দেখা দিলে তাঁর মেয়ে তাঁর পক্ষে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন।

নরওয়েজিয়ান নোবেল কমিটি মাচাদোকে পুরস্কার দেওয়ার সময় তাঁকে 'সাম্প্রতিক লাতিন আমেরিকার নাগরিক সাহসের অন্যতম অসাধারণ উদাহরণ' হিসেবে আখ্যায়িত করে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর 'অক্লান্ত' ভূমিকার প্রশংসা করে।

মাচাদো বলেন, তিনি 'যত দ্রুত সম্ভব' ভেনেজুয়েলায় ফিরতে চান। তবে ট্রাম্প মন্তব্য করেছেন, দেশ পরিচালনার মতো যথেষ্ট সমর্থন ও গ্রহণযোগ্যতা তাঁর নেই।

এর পরিবর্তে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ও মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দিয়েছে। যদিও ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা বলছেন, আপাতত যুক্তরাষ্ট্রই কিছু সময়ের জন্য দেশটির দায়িত্ব নেবে।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি