৫ মে ২০২৬

মা হচ্ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ এএম
মা হচ্ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

বাংলাপ্রেস ডেস্ক:   দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি নিজেই এ ঘোষণা দিয়েছেন। দায়িত্বে থাকা অবস্থায় অন্তঃসত্ত্বা হওয়া তিনিই প্রথম হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লেভিট জানান, আগামী মে মাসে তাদের ঘরে একটি কন্যাসন্তান আসছে। তিনি লেখেন, বড়দিনের সেরা উপহার—একটি কন্যাসন্তান।

লেভিট এই সময়টায় তাকে সমর্থন দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, হোয়াইট হাউজে পরিবারবান্ধব পরিবেশ তৈরি করার জন্য প্রেসিডেন্টের প্রতি তিনি কৃতজ্ঞ।

২৮ বছর বয়সি ক্যারোলিন লেভিট চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে হোয়াইট হাউজেরর প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পান। এতে তিনি এই পদে দায়িত্ব পাওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি হন।

তিনি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্টকে জোরালোভাবে সমর্থন করার জন্য পরিচিত এবং সাংবাদিকদের কঠিন প্রশ্নের জবাব দিতে বেশ দক্ষতা দেখিয়েছেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি