৫ মে ২০২৬

লতিফের অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে ঢাকায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লতিফের অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে ঢাকায়

বাংলাপ্রেস ডেস্ক :তিন দফা দাবিতে আমরণ অনশনের চতুর্থ দিনে টাঙ্গাইল-৪ আসনের প্রার্থী লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্ত্রী লায়লা সিদ্দিকী জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

আওয়ামী লীগের সাবেক নেতা লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী। এ আসনে নৌকার প্রার্থী হলেন আওয়ামী লীগ নেতা বর্তমান সাংসদ হাছান ইমাম খান।গত রোববার দুপুরে লতিফের নির্বাচনী এলাকা কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈল এলাকায় তার কর্মী-সমর্থকদের ওপর হামলা ও চারটি গাড়ি ভাঙচুর হয়।

হামলার জন্য স্থানীয় সংসদ সদস্য হাছান ইমামের কর্মী-সমর্থকদের দায়ী করে তিন দফা দাবিতে সেদিনই জেলা রিটার্নিং কার্যালের সামনে অবস্থান নেন লতিফ।২৪ ঘণ্টা পরও প্রশাসন সেসব দাবির বিষয়ে কোনো উদ্যোগ না নেওয়ায় সোমবার তিনি আমরণ অনশনের ঘোষণা দেন।তার দাবিগুলো হল- কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেনকে প্রত্যাহার করতে হবে। হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। আর সরকারদলীয় প্রার্থীকে রিটার্নিং অফিসারের কাছে মুচলেকা দিতে হবে যে, নির্বাচন পর্যন্ত আর কোনো সহিংসতামূলক কার্যকলাপ তিনি করবেন না।

পুলিশ মঙ্গলবার বিকাল পর্যন্ত চারজনকে আটক করলেও লতিফের অন্য দাবিগুলোর বিষয়ে এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। কর্মী সমর্থকরা শুরুতে লতিফ সিদ্দিকীর জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তাঁবু খাটিয়ে দিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার ভোরে মুষলধারে বৃষ্টি শুরু হলে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় নেওয়া হয়। ওষুধ না খাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

এ অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মোফাজ্জল হোসেনকে প্রধান করে আট সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয় লতিফ সিদ্দিকীর জন্য। মঙ্গলবার তার ৮২তম জন্মদিনটি জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দাতেই কাটে।বুধবার ভোরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি