৭ মে ২০২৬

লস অ্যাঞ্জেলসে পার্কে গোলাগুলি নিহত ৯

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লস অ্যাঞ্জেলসে পার্কে গোলাগুলি নিহত ৯
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের মন্টেরি পার্কে গোলাগুলির ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। শনিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১০টার দিকে এক অস্ত্রধারী সেখানে অতর্কিত হামলা চালান। এ ঘটনায় কতজন আহত হয়েছেন তা এখনও জানা যায় নি। চীনা চন্দ্র নববর্ষ উপলক্ষে মন্টেরি পার্কে দুই দিনের উৎসব চলছিল। সেখানে কয়েক হাজার মানুষ উৎসবে যোগ দিয়েছিল। অস্ত্রধারী এক সন্ত্রাস সেখানে অতর্কিত হামলা চালালে ৯ জন নিহত হয়। মন্টেরি পার্ক এলাকায় প্রায় ৬০ হাজার মানুষের বসবাস, যাদের অধিকাংশই এশীয় বংশোদ্ভুত। ধারণা করা হচ্ছে, এশীয়দের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মন্টেরি পার্ক এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও পুলিশের গাড়ি দেখা যায়। সিউং ওন চই নামের এক দোকানদার বলেন, তিনজন ব্যক্তি আমার কাছে ছুটে এসে জানান, গারভে এভিনিউতে গোলাগুলি হয়েছে। ছুটে আসা ওই ব্যক্তিরা আরও জানান, এক ব্যক্তির হাতে মেশিনগান ও কয়েক রাউন্ড গুলি ছিল। সূত্র : বিবিসি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি