লস অ্যাঞ্জেলসে বন্দুকের গুলিতে দুইজন নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এক বন্দুকধারীর গুলিতে দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১০ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
লস অ্যাঞ্জেলস কাউন্ট্রি শেরিফ বিভাগের এক সতর্ক বার্তায় বলা হয়, ব্লাকলে এভিনিউয়ের ১২২০০ নম্বর ব্লকে স্থানীয় সময় ৪টা ১৩ মিনিটে (গ্রিনিচ মান সময় ২০১৩ টা) এ হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই পুরুষ নিহত হন।
শরিফের বিভাগ জানায়, সেখানে বন্দুক হামলায় আহত আরো চারজনকে পার্শ্ববর্তী হাসপাতালে নেয়া হয় এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের শারিরীক অবস্থা জানা যায়নি।
তারা জানায়, এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি