৫ মে ২০২৬

লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ ধাপে চলছে ৫৯ আসনে ভোটগ্রহণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ ধাপে চলছে ৫৯ আসনে ভোটগ্রহণ

বিদেশ ডেস্ক: ভারতের সাধারণ নির্বাচনে আজ ষষ্ঠ দফায় দিল্লিসহ ছয় রাজ্যের ৫৯টি আসনে ভোটগ্রহণ চলছে। এরই মধ্যে নির্বাচনী সহিংসতায় গতকাল রাতে পশ্চিমবঙ্গে বিজেপির একজন নেতা নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন বিজেপির কর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে।

সাত ধাপের এই নির্বাচনের আজ ষষ্ঠ ধাপে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং কংগ্রেসের নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো নেতাদের ভাগ্য নির্ধারিত হবে।

বিগত লোকসভা নির্বাচনে এই ৫৯টি আসনের মধ্যে ৪৫টিতে জয়লাভ করেছিল বিজেপি। তাই আজকের নির্বাচন বিজেপির জন্য অগ্নিপরীক্ষাই বলা যেতে পারে। আজকের নির্বাচনে উত্তরপ্রদেশে ১৪টি, হরিয়ানায় ১০টি, দিল্লিতে ৭টি, ঝাড়খণ্ডে ৪টি এবং বিহার, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ৮টি করে আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, আজকের নির্বাচনে ১০ কোটির বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই বিপুল সংখ্যক ভোটারের জন্য এক লাখ ১৩ হাজার পোলিং স্টেশন তৈরি করে নির্বাচন কমিশন।

এদিকে ৫৯টি সংসদীয় আসনের পাশাপাশি ত্রিপুরার ২৬টি বিধানসভা আসনের ১৬৮টি কেন্দ্রেও আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ১১ এপ্রিল প্রথম দফার নির্বাচনে ওইসব কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটায় সেগুলো আবারও ভোটগ্রহণ হচ্ছে।

অন্যদিকে আগামী ১৯ মে লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোটাভুটি অনুষ্ঠিত হবে। ওইদিন ৬০টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরে ২৩ মে সারা দেশে অনুষ্ঠিত হওয়া নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি