৫ মে ২০২৬

লন্ডনের মেয়র সাদিক খানকে হত্যার হুমকি, নিরাপত্তা দিচ্ছে পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লন্ডনের মেয়র সাদিক খানকে হত্যার হুমকি, নিরাপত্তা দিচ্ছে পুলিশ

বিদেশ ডেস্ক: বিভিন্ন সময়ে নানারকম পদক্ষেপের কারণে আলোচনায় এসেছেন বিট্রেনের রাজধানী লন্ডনের মুসলিম মেয়র সাদেক খান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি পাওয়ার পর ২৪ ঘন্টা পুলিশ পাহারায় চলছেন তিনি।

গত বছরের শেষ তিনমাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়র সাদিক খানকে ২৩৭ বার হত্যার হুমকি দেয়া হয়। এসব হুমকি পাওয়ার পর ১৭টি মামলা করা হয়। এরপর থেকে মেয়রের নিরাপত্তা জোরদার করেছে লন্ডন পুলিশ।

লন্ডন থেকে প্রকাশিত টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদিক খান দুঃখ প্রকাশ করে বলেন, একটি শহরের মেয়র হওয়ার কারণে নিজের ব্যক্তিগত জীবনে পুলিশি নিরাপত্তার মধ্যে থাকতে হবে একথা তিনি কখনো ভাবেননি।

টাইমস জানিয়েছে, সাদিক খানকে যেসব হুমকি দেয়া হয়েছে তার ভাষা অত্যন্ত অশোভন ও আপত্তিকর। সাদিক খান মনে করেন, ২০‌১৬ সালে ব্রিটেনে ব্রেক্সিট বিষয়ক গণভোট অনুষ্ঠানের পর থেকে দেশটিতে ইসলাম-বিদ্বেষ আগের তুলনায় অনেক বেড়ে গেছে।

২০১৬ সালে ব্রিটেনের ইতিহাসে প্রথম কোনো অশ্বেতাঙ্গ ও মুসলিম হিসেবে লন্ডনের মেয়র নির্বাচিত হন লেবার পার্টির প্রার্থী পাকিস্তানী বংশোদ্ভূত সাদিক খান। নির্বাচনে ৪৪ শতাংশ ভোট পেয়ে ক্ষমতাসীন রক্ষণশীল পার্টির প্রার্থী জ্যাক গোল্ডস্মিথকে পরাজিত করেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি