৫ মে ২০২৬

লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ পিএম
লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

বাংলাপ্রেস ডেস্ক:  ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গ্রেফতারের সময় ফিলিস্তিনের পক্ষে একটি প্ল্যাকার্ড ধরে রেখেছিলেন থুনবার্গ।

যুক্তরাজ্যভিত্তিক ক্যাম্পেইন গ্রুপ ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছে, ব্রিটেনের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী থুনবার্গকে গ্রেফতার করা হয়েছে। 

অভিযোগ অনুযায়ী, তিনি একটি প্ল্যাকার্ড বহন করছিলেন যেখানে প্যালেস্টাইন অ্যাকশন-এর সঙ্গে সংশ্লিষ্ট বন্দিদের প্রতি সমর্থনের বার্তা ছিল। সংগঠনটিকে ব্রিটিশ সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে।

থুনবার্গের ওই প্ল্যাকার্ডে লেখা ছিল, আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দিদের সমর্থন করি। আমি গণহত্যার বিরোধিতা করি।

সিটি অব লন্ডন পুলিশের এক মুখপাত্র জানান, একই ঘটনায় একটি ভবনে লাল রং নিক্ষেপের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশের বিবৃতিতে বলা হয়, কিছু সময় পরে ২২ বছর বয়সী এক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের (Palestine Action) পক্ষে সমর্থনসূচক সামগ্রী (একটি প্ল্যাকার্ড) প্রদর্শনের অভিযোগে সন্ত্রাসবাদ আইন ২০০০-এর ধারা ১৩ অনুযায়ী গ্রেফতার হন।’

ডিফেন্ড আওয়ার জুরিসের দাবি, যে ভবনটিকে লক্ষ্য করে এই বিক্ষোভ চালানো হয়েছে, সেটি একটি বীমা প্রতিষ্ঠানের ব্যবহৃত অফিস। সংগঠনটির অভিযোগ, ওই বীমা প্রতিষ্ঠানটি ইসরাইলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমস-এর ব্রিটিশ শাখাকে বিভিন্ন সেবা দিয়ে থাকে।

থুনবার্গকে গ্রেফতারের ঘটনাটি ঘিরে যুক্তরাজ্যে মতপ্রকাশের স্বাধীনতা, বিক্ষোভের অধিকার এবং সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি