৪ মে ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরের বিল থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরের রায়পুরের বিল থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

সুলতানা মাসুমা,ধরায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ১৭ বছরের এক অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) রাত ৮টায় উপজেলার চরআবাবিল ইউপির ঝাউডুগি গ্রামের কফিল উদ্দিন হাওলাদার মোরে রাস্তার পাশের বিল থেকে উদ্ধার হয়।

ওই কিশোরের মৃত দেহটি রায়পুর সরকারি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। পড়নে ছিলো জিঞ্চ প্যান্ট ও শরীরে লাল রংয়ের টি শার্ট। এঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় সাধারন ডায়রি করা হয়েছে।

এরিপোট লেখা পর্যন্ত ওই কিশোরের স্বজনদের খোঁজ পাওয়া যায়নি। ঠিকানা ও স্বজনদের খোঁজে পুলিশের পক্ষ থেকে সারা দেশে ও থানার ফেইসবুকে বার্তা পাঠানো হয় বলে পুলিশ জানান।

রায়পুর সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মকর্তা ডাক্তার রুমা আক্তার বলেন, মৃত কিশোরের শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিশোরের ঠিকানা ও স্বজনদের খোঁজ না পাওয়ায় অজ্ঞাত হিসেবে ডায়রি করা হয়েছে।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, স্থানীয় গ্রামবাসীর সংবাদ পেয়ে অজ্ঞাতনামা কিশেরের লাশ উদ্ধার করা হয়। তার পড়নে জিন্স প্যান্ট ও শরীরের লাল টিশার্ট ছিলো। কিশোরের ঠিকানা ও স্বজনদের খোঁজ পেতে দেশের সকল জায়গায় বার্তা পাঠানো হয়েছে। তার পরিচয় পেলে রায়পুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি