৫ মে ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে বেঙ্গল স্যু’র শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরের রায়পুরে বেঙ্গল স্যু’র শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
সুলতানা মাসুমা লক্ষ্মীপুর প্রতিনিধি : ঈদ বোনাস ও শতভাগ ওভারটাইম পরিশোধের দাবিতে মঙ্গলবার (১১ মে) দুপুরে বিক্ষোভ করেছে রায়পুরের বেঙ্গল স্যু ইন্ড্রাষ্ট্রিজ লি:’র শ্রমিকরা। কর্তৃপক্ষ দাবি না মানায় বিক্ষোভ প্রদর্শণ করে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে তারা। বুধবার (১২ মে) বিকালের মধ্যে বোনাস পরিশোধের আশ্বাস বাস্তবায়ন না হলে আবারও রাস্তায় নামার ঘোষণা দিয়ে অবরোধ ছেড়ে দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইউএনও সাবরীন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) স্পিনা রানী প্রামানিক, ওসি আব্দুল জলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন জাকারিয়া, জেলা পরিষদ সদস্য মামুন বিন জাকারিয়া ও ইউপি চেয়ারম্যান এ্যাড. ইউসুফ জালাল কিসমত। আন্দোলনরত শ্রমিকরা জানায়, কারখানাটিতে ১২শ’ ৫০ জন শ্রমিক কর্মরত। তাদের প্রতি মাসের বেতন দেওয়া হয়েছে। কিন্তু ৫ মাসের অধিক সময় ধরে তারা ওভারটাইম ভাতা পায়নি। ঈদ বোনাসের পুরোটা থেকেও বঞ্চিত করা হচ্ছে তাদের। বোনাসের একটি অংশ পরিশোধ করেই ৬ দিনের ঈদ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এমন অবস্থায় ক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা। তারা কারখানার অভ্যন্তরে বিক্ষোভ প্রদর্শণ করে দাবি দাওয়া জানাতে থাকে। জেনারেল ম্যানেজার তাদের কোনো সদুত্তর দিতে না পারায় তারা রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। প্রায় ঘন্টাব্যাপী এ অবরোধের সড়কের দু’পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে ভয়াবহ জানযটের সৃষ্টি করে। বেঙ্গল স্যু ইন্ডাষ্ট্রিজ লি: এর জেনারেল ম্যানেজার বিপ্লব পাল বলেন, ব্যাংকিং সমস্যার কারণে রপ্তানি বিল উত্তোলন করা যায়নি। এ কারণে শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধ করা সম্ভব হয়নি। বুধবার বিকালের মধ্যে তাদের পাওনার ১৫% পরিশোধ করা হবে। ঈদের পর মালিকপক্ষ আসলে এবং ব্যাংকিং চালু হলে সকলের দাবি-দাওয়া পূরণ করে দেওয়া হবে। রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ঘটনাস্থলে গিয়ে শ্রমিক-কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করানো হয়েছে। বুধবারের মধ্যে শ্রমিকদের প্রাপ্যের একটি অংশ পরিশোধের বিষয়ে মালিকপক্ষ আশ্বাস দিয়েছেন। শ্রমিকদের আন্দোলন শান্তিপূর্ণ হওয়ায় সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি