৪ মে ২০২৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাংচুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাংচুর
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বতন্ত্র প্রার্থী শামছুল ইসলাম সুমনের (মোটরসাইকেল প্রতীক) দুটি নির্বাচনী কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাতে চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর বাজার ও পদ্মা বাজার নির্বাচনী কার্যালয় ভাংচুর করে দূর্বৃত্তরা। পরে শামছুল ইসলাম সুমনের সমর্থকরা এসে বিক্ষোভ করে ও দোষীদের শাস্তি কামনা করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে মোটরসাইকেল ও সিএনজি দিয়ে কয়েকজন দূর্বৃত্ত এসে অতর্কিতভাবে স্বতন্ত্র প্রার্থী শামছুল ইসলাম সুমনের নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। এসময় তারা দুটি কার্যালয়ের চেয়ার, টেবিলসহ নির্বাচনী সরঞ্জাম ভাংচুর করে দ্রুত পালিয়ে যায়। শামছুল ইসলাম সুমন অভিযোগ করে বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন আমার দুটি নির্বাচনী কার্যালয় প্রচার মাইক ভাংচুর করে। এছাড়াও বিভিন্ন সময় আমার নির্বাচনী কাজে নিয়োজিত কর্মীদের হুমকি ধামকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ভাংচুরের ঘটনাটি শুনেছি। তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি