লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই মোটরসাইকেল আরোহী নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

লক্ষ্মীপুর থেকে সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মোটরসাইকেলে নসিমনের ধাক্কায় সুমন হোসেন (৩৮) ও তামিম (১৪)মামা ও ভাগিনা নিহত হয়েছেন।
রোববার রাতে রামগঞ্জ-ঢাকা মহাসড়কের যুগী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। সুমন হোসেন রামগঞ্জ জিয়াশপিং কমপ্লেক্সের ব্যবসায়ী। তিনি রামগঞ্জের ভূঁইয়া আলী পাঠান বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে ও ভাগিনা তামিমের বাড়ি চাটখিল উপজেলার শাহাপুর গ্রামে। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, রাতে দোকান বন্ধ করে মামা ও ভাগিনা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
বালুয়া চৌমুহনী বাজারের অদূরে যুগী বাড়ির সামনে পৌঁছালে রামগঞ্জের সাথী ডেকোরেটরের একটি নসিমন তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সুমন ও তার ভাগিনা তামিম ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান ওসি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি