লক্ষ্মীপুরের প্রবীণ সাংবাদিক মান্নান ভূঁইয়া আর নেই
আব্দুল মালেক নিরব,লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুরের প্রবীণ সাংবাদিক আবদুল মান্নান ভূঁইয়া মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি.....)। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে মান্নান ভূঁইয়ার বয়স হয়েছিলো ৮০ বছর। মরহুমের নামাজের জানাযা তাঁর প্রিয় আঙিনা লক্ষ্মীপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। পরে সদর উপজেলার মুসলিমাবাদ এলাকায় আগামীকাল সকালে তার দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে। আবদুল মান্নান ভূঁইয়া লক্ষ্মীপুর থেকে প্রকাশিক সাপ্তাহিক এলান পত্রিকার সম্পাদক ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও তিনি প্রেস ক্লাবের আজীবন সদস্য। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি