লক্ষ্মীপুরের পানপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মী পুর জেলা প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে শনিবার বিকেলে বঙ্গবন্ধু হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শেষে বিজয়ী দল মজুপুর একাদশ ও রানার্সআপ লামচর স্পোর্টিং ক্লাবের মাঝে পুরস্কার বিতরণ বিতরন করা হয়। লামচর উইপি চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড.আনোয়ার খান এমপি
।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন , থানার ওসি এমদাদুল হক, সাবেক মেয়র বেলাল আহম্মেদ, জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ শামছু, পৌর কাউন্সিলর মামুনুর রশীদ, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন খান,চন্ডিপুর ইউপি চেয়ারম্যান সামছুল ইসলাম সুমন প্রমুখ।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লক্ষীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড.আনোয়ার হোসেন খান বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় ও খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।
এসময় আনোয়ার খান এমপি আরো বলেন, আমাদের যুব সমাজ খেলাধুলা, সাংস্কৃতিক চর্চায় এসব দিকে যেন আন্তরিক হয়, নিজেদেরকে আরও সম্পৃক্ত করে। সেটা আমার আকাঙ্ক্ষা। সরকার ক্রীড়াঙ্গনে উন্নয়ন কাজ করছে। দেশের শিশুরা থেকে শুরু করে যুব সমাজ পর্যন্ত যাতে সবাই খেলাধুলার সুযোগ পায় এবং সাংস্কৃতিক চর্চায় পারদর্শী হয় সে লক্ষ্যে নিয়ে সরকার কাজ করছে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি