৪ মে ২০২৬

লক্ষ্মীপুরের অবৈধ ইটভাটায় এক লাখ টাকা জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরের অবৈধ ইটভাটায় এক লাখ টাকা জরিমানা
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: নিয়ম বহির্ভূতভাবে ইটভাটা স্থাপন করায় লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি ইটভাটায় ১এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের এইচটিসি ইটভাটায় এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ভঙ্গ করায় এইচটিসি ইটভাটাকে ১এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই ছাড়া একই সময় আগামী ২৮ নভেম্বর রামগঞ্জ উপজেলার ১০টি ইউপিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই সময় কিছু প্রার্থীকে আচরণবিধি প্রতিপালনের বিষয়ে সতর্ক করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি