৫ মে ২০২৬

লক্ষ্মীপুরের বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরের বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়
লক্ষ্মীপুর প্রতিনিধি: মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠনিকভাবে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সহকারী কমিশনার (ভূমি) মো: মামুনুর রশীদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সারোয়ার জামান প্রমুখ।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সারোয়ার জামান জানান, উপজেলা মৎস্য কর্যালয়ের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে উপজেলার অভ্যন্তরীণ জলাভূমি, প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক পুকুর ও খাল-বিলে সপ্তাহবাপী ৫৪১ কেজি কার্প জাতীয় রুই, কাতল, মৃগেল, কালি বাউসসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হবে।প্রথম দিনে সদর উপজেলার রামচন্দ্রপুর, করাতিরহাট, আঁধার মানিকসহ ১০ টি আশ্রয়ণ প্রকল্পের পুকুর ও উপজেলা পরিষদের পুকুরে ১৩০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি