৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার সাহসীকতায় মৃত্যুর হাত থেকে বেঁচে গেলো যুবক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে যুবলীগ নেতার সাহসীকতায় মৃত্যুর হাত থেকে বেঁচে গেলো যুবক

আব্দুল মালেক নিরব,লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুরের দত্তপাড়া বাজারে নাজিম হোসেন সিপাত নামে এক যুবককে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। এসময় তাকে উদ্ধার করে নিশ্চিত মৃত্যুর হাত থেকে প্রাণে বাঁচিয়ে দেয় স্থানীয় এক যুবলীগ নেতা। যুবলীগ নেতার নাম মো. মহসিন খোকন। তিনি সদর উপজেলার উত্তয়পুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। এমন মহৎ কাজের জন্য সর্বমহলে প্রশংসায় ভাসছেন তিনি। দত্তপাড়া বাজারের পান ব্যবসায়ী মো. সেলিম হোসেনসহ কয়েকজন ব্যবসায়ী জানান, শনিবার সন্ধ্যায় বাজারে এক যুবককে কয়েকজন লোক বেদম পিটুনি দেয়। এতে যুবকের নিশ্চিত মৃত্যুর আশঙ্কা দেখা দেয়। এসময় স্থানীয় যুবলীগ নেতা মহসিন খোকন ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে চোখের সামনে যুবককে পিটুনি দিতে দেখে দৌড়ে গিয়ে গনপিটুনির হাত থেকে যুবককে রক্ষা করে। এতেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে প্রানে রক্ষা পায় ওই যুবক। তারা আরো বলেন, যুবলীগ নেতা মহসিন খোকন ঘটনাস্থলে উদ্ধারের ভূমিকা না নিলে হয়তো যুবক সিপাতের মৃত্যু হয়ে যেতো। এজন্য তাঁরা যুবলীগ নেতার মহতী কাজের প্রশংসাও করেন।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় বোনকে উত্যক্ত করায় দত্তপাড়া বাজারে উত্যক্তকারী শুভকে ছুরিকাঘাত করে ভাই সিপাত। এসময় বাজারে শুভর অনুসারীরা সিপাতকে গণপিটুনি দেয়। এক পযায়ে যুবলীগ নেতা মো. মহসিন খোকন গণপিটুনির হাত থেকে সিপাতকে রক্ষা করে প্রথমে সিএনজিতে বসায়। পড়ে ছুরিকাঘাতের ঘটনা বিষয়টি নিশ্চিত হওয়ার তাকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আহত শুভর বাবা আবুল হোসেন চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ সিপাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। সিপাত নোয়াখালী জেলার চাটখিলের রাম নারায়নপুর গ্রামের ওমর ফারুকের ছেলে। এ ব্যাপারে উত্তর জয়পুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মহসিন খোকন বলেন, দত্তপাড়া বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পাই বাজারে অনেকগুলো মানুষ এক যুবককে গণপিটুনি দিচ্ছে। এতে ছেলেটির মৃত্যুর আশঙ্কা ছিলো। তাই ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে সিএনজিতে বসাই। পরে জানতে পারি সে শুভ নামে এক যুবককে চুরিকাঘাত করে। বিষয়টি নিশ্চিত হয়ে তাকে পুলিশে সোপর্দ করি। জানতে চাইলে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জসিম উদ্দিন বলেন, ছুরিকাঘাতের ঘটনায় সিপাতকে গণপিটুনি দেয় বাজারের লোকজন। তাকে উদ্ধার করে কারাগারে পাঠানো হয়। উদ্ধার করতে গিয়ে দু’পুলিশ সদস্যও আহত হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি