৮ মে ২০২৬

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৩
বাংলাপ্রেস ডেস্ক: লক্ষ্মীপুরে যাত্রীবাহী (আনন্দ পরিবহন) নামে একটি চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১০ থেকে ১৫ জন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুর রহমান ৩ জনের মৃত্যুর বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করছেন। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টা পৌনে ৯টার দিকে সদর উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে চলন্ত বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও উদ্ধার কর্মীরা এসে খাল থেকে বাসটি উদ্ধার করে। বাসের ভেতর থেকে উদ্ধার করা হয় ৩টি মরদেহ। আহত করা হয় ১০ থেকে ১৫ জনকে। চন্দ্রগঞ্জ থানার ওসি জানান, সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আনন্দ পরিবহন নামে একটি বাস কফিল উদ্দিন ডিগ্রী কলেজ এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। বাসটি উদ্ধার করলে ৩ জনের মরদেহ দেখতে পায়। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি