৪ মে ২০২৬

লক্ষ্মীপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ৮৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ জুলাই) ভোরে সদর উপজেলার চৌধুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে তাকে। গ্রেফতারকৃত হলেন, জেলার রায়পুর উপজেলার সাইচা গ্রামের লাল মিয়া পাটোয়ারী বাড়ির মৃত. আরশাদ পাটোয়ারীর ছেলে জহির পাটোয়ারী (৪৯)। লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। পরে মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আরো বলেন, জহির চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকেই গোপনে সে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তাঁর বিরুদ্ধে ৪টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এদিকে নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, জহির একজন মাদক ব্যবসায়ী। তার প্ররোচনায় পড়ে এলাকার বহু যুবক মাদক সেবনের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। এতে ধ্বংস হচ্ছে যুব সমাজ। মাদক ব্যবসা করার অপরাধে পূর্বে কয়েকবারই সে গ্রেফতার হয়েছে। করেছেন কারাবরণ। তবে বেশিদিন কারাগারে থাকতে হয় না তাকে। জামিন নিয়ে চলে আসেন বাইরে। পুনরায় শুরু করেন মাদক ব্যবসা। স্থানীয়রা মনে করেন, যথাযথ শাস্তি না পাওয়ায় জহির দেদারছে চালিয়ে যাচ্ছে অবৈধ এ ব্যবসা। মাদক ব্যবসায়ের অপরাধে তারা জহিরের কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি