৪ মে ২০২৬

লক্ষ্মীপুরে ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রবাসীর বাসায় লুট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রবাসীর বাসায় লুট

সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার মদিন উল‍্যাহ হাউজিং এ প্রবাসী আবদুর রশিদের বাসা থেকে স্বর্ণ অলংকার লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল দশটার দিকে প্রবাসীর স্ত্রী আকলিমা আক্তারের হাত পা বেধেঁ ও মারধর করে চেইন, কানের দুলসহ স্বর্ণালঙ্কার লুট করেছে চোরেরা।

এ ঘটনায় ঐ দিন সন্ধায় প্রবাসীর স্ত্রী আকলিমা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সন্ধায় লক্ষ্মীপুর শহরের বনিক পাড়ার স্বপন, হামছাদীর হোসেন ও লামছরির আব্দুর রহমানকে ওয়াইফাই সংযোগ দিতে পাঠায় প্রবাসীর বাসায়। ফের মঙ্গলবার তারা প্রবাসী আব্দুর রহমানের বাসায় গিয়ে ওয়াইফাই সমস‍্যার কথা বলে বাসায় প্রবেশ করে। এ সময় তারা প্রবাসী স্ত্রী আকলিমার মারধর করে।এক পর্যায় তার হাত-পা ও মুখ বেধেঁ চেইন, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে যায় চোরেরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন জানান, এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করেছেন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি