৪ মে ২০২৬

লক্ষ্মীপুরে উদ্বোধন করা হলো নবনির্মিত ৪তলা স্কুল ভবন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে উদ্বোধন করা হলো নবনির্মিত ৪তলা স্কুল ভবন

সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে ২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে মোহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (৬ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত এ ভবন উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মা-মনি এন্টার স্কুল ভবনটির নির্মাণ কাজ করেন। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ দূর্নীতি দমন কমিশনের পরিচালক (তদন্ত) সৈয়দ ইকবাল হোসেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি কামরুল হোসেন কিরন, সদর থানা আওয়ামী লীগ প্রস্তুতি কমিটির আহবায়ক হুমায়ুন কবির পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম, এমরান হোসেন নান্নু, আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল কাশেম, নুর আলম মোহন, সৌরভ হোসেন বিনু প্রমুখ।

অনুষ্ঠান শেষে এসএসসি পরিক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থী, অভিবাবকসহ শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি