৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৬ জনের প্রাণহানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৬ জনের প্রাণহানি

বাংলাপ্রেস দপ্তর : লক্ষ্মীপুর সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মধ্যে সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ সাতজন নিহত হয়েছেন।

আজ বুধবার ভোর ৫টায় উপজেলার বেগমগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের মান্দারীর রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহজাহান খান।নিহতরা হলেন একই পরিবারের সদস্য অটোরিকশার যাত্রী শাহ আলম, নাছিমা আক্তার, রোকেয়া বেগম, শামছুন নাহার, রুবেল, আমিত ও আটোরিকশাচালক নুরু। তাঁরা নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকার বাসিন্দা।

পরিদর্শক আরো জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।স্বজনরা জানান, নিহত শাহ আলমের ছেলে ছাত্রলীগকর্মী নাদিম মাহমুদ অন্তরকে গতকাল মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের সাদারঘর এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। এরপর তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।নাদিমকে দেখতে বেগমগঞ্জ থেকে পরিবারের লোকজন অটোরিকশায় করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালাক মো. আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাস্থল থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি