
সুলতানা মাসুমা লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুর জেলায় গত তিন মাসে করোনা সংক্রমণ বেড়েছে তিনগুণ। যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছেই করোনা সংক্রমণ। চলতি মার্চ মাসে করোনা শনাক্তের হার ভয়ঙ্কর গতিতে বেড়েছে। লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, যা গত জানুয়ারি মাসে ছিল ১৪ জন এবং ফেব্রুয়ারিতে ৯ জন, তা মার্চে ৬৮ জনে পৌঁছায়।
সিভিল সার্জন ডাঃ আবদুল গফফার জানান, গত ৩ দিনে জেলায় ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তিরি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে, সর্বাবস্থায় মাস্ক পরিধান করতে এবং প্রযোজ্য মতে হাত ভালো করে পরিষ্কার করতে অনুরোধ করেছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় লক্ষ্মীপুর জেলায় ৬ শত ৭ জনকে কভিড -১৯ (করোনা) ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এরমধ্যে পুরুষ ৩ শত ১০ জন, মহিলা ২ শত ৯৭জন।
জেলা সিভিল সার্জন অফিস প্রদত্ত তথ্যে জানা যায়, বিগত ৭ ফেব্রুয়ারি থেকে এ যাবত জেলায় ৫১ হাজার ৮ শত ০৮ জনকে করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে। এরমধ্যে পুরুষ ৩২ হাজার ৩৩ জন এবং ১৯ হাজার ৭ শত ৭৫ জন।
উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলায় মোট ৬৪ হাজার ৯ শত ৯৮ জন করোনা ভ্যাকসিন প্রদানের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এদের মধ্যে সদর উপজেলার বাসিন্দা। জেলায় ১৩ হাজার ১ শত ৯০ জন টিকা গ্রহনের অপেক্ষায় রয়েছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]