৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে তিন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারেকে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে তিন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারেকে জরিমানা
আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি: নিয়ম বর্হিভূত ভাবে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার খুলে চিকিৎসা বানিজ্য পরিচালনার অপরাধে লক্ষ্মীপুরের দুইটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ২৮ ডিসেম্বর (সোমবার) দুপুরে প্রয়োজনীয় জনবল, বৈধ কাগজপত্র, চিকিৎসাসামগ্রী ও চিকিৎসক না থাকার দায়ে এ জরিমানা করেছে জেলা সিভিল সার্জন এর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জেলা শহরের নোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডকে ২০ হাজার, মা ও শিশু প্রাইভেট হাসপাতালকে ২০ হাজার এবং মীম ডায়াগনষ্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মীম ডায়াগনষ্টিক সেন্টারকে সাময়িক ভাবে বন্ধ রাখারও নির্দেশ দেন। এ বিষয়ে জানতে চাইলে নোভা মেডিকেল সার্ভিস ও নোভা ট্রমা সেন্টার এন্ড জেনারেল হসপিটাল এর চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম অভিযান ও জরিমানার কথা স্বীকার করে বলেন আমরা নোভা ট্রমা সেন্টার এন্ড জেনারেল হসপিটালে কোন রুগী ভর্তি করি না, এর কোন কার্যক্রমও নেই। তবে লাইসেন্স নবায়ন বিহীন বিগত দুই বছর যাবত ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন বলে স্বীকার করেন। জেলা সিভিল সার্জন ডা: আব্দুল গাফ্ফার জানান, লাইসেন্স নবায়ন, প্রয়োজনীয় জনবল, বৈধ কাগজপত্র, চিকিৎসাসামগ্রী ও চিকিৎসক না থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি হাসপাতাল ও একাটি ডায়াগনস্টিক কে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও জনবল সহ হাসপাতালের চিকিৎসাসেবা উন্নত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে না হয় পুনরায় অভিযান পরিচালনা করা হবে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি